মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০২ এএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার
মরিয়ম আফিজা ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন-৬ এর প্রথম মেট্রোরেল চালক হতে যাচ্ছেন।
মরিয়ম আফিজা ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন-৬ এর প্রথম মেট্রোরেল চালক হতে যাচ্ছেন। আজ বুধবার চালু হতে যাওয়া দেশের প্রথম মেট্রোরেলটি চালাতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১১টায় উত্তর থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত দীর্ঘ-প্রতিক্ষীত মেট্রোরেল উদ্বোধন করবেন।
ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, ‘মেট্রো রেল চালুর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এটি চালাতে প্রয়োজনীয় সংখ্যক অপারেটর নিয়োগ দেয়া হয়েছে। এদের মধ্যে ছয়জন নারী চালক রয়েছেন। চালকরা এই ট্রেনটি চালাতে প্রশিক্ষণ নিয়েছেন। তাই তারা দক্ষতার সাথেই এই ট্রেন চালাতে পারবেন।’
আফিজার ব্যাপারে তিনি বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতোকোত্তর ডিগ্রী সম্পন্ন করার পর একজন মেট্রোটেন চালক হিসেবে আফিজাকে নিয়োগ দেয়া হয়।
ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, আফিজা একজন দক্ষ চালক হিসেবে গড়ে উঠতে এক বছরব্যাপী দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়াও তিনি চট্টগ্রামের হালিশহরে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি থেকে দুই মাসের আরেকটি প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
সিদ্দিক বলেন, ঢাকা ফিরে তিনি চার মাসব্যাপী আরেকটি প্রশিক্ষণ সম্পন্ন করেন।
বর্তমানে আফিজা উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল ডিপোতে এই ট্রেনের কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানে মেট্রোরেলটির নির্মাণকারী প্রতিষ্ঠান জাপানের মিৎসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরাও চালকদের এই ট্রেন চালানোর কারিগরি ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।
প্রাথমিকভাবে মেট্রোট্রেনটি সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা স্টেশন থেকে বিরতিহীন আগারগাঁও স্টেশন পর্যন্ত চলবে।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






